
দুধসাগর পেঁপের বীজ – চক্র সিডস
৯৫০ টাকা
ডেলিভারি চার্জ Checkout-এ যোগ হবে
দুধসাগর পেঁপের বীজ – চক্র সিডস | ১০ গ্রাম
নিজের বাগান কিংবা জমিতে পেঁপে চাষের জন্য বেছে নিন চক্র সিডসের দুধসাগর জাতের পেঁপের বীজ। ভারতের ভারত নার্সারি প্রাইভেট লিমিটেডের উৎপাদিত এই প্যাকেটে রয়েছে ১০ গ্রাম বীজ।
পণ্যের বিবরণ
• ফসল: পেঁপে
• জাত: দুধসাগর (Dudhsagar)
• ব্র্যান্ড: চক্র সিডস (Chakra Seeds)
• নিট ওজন: ১০ গ্রাম
• উৎপাদনকারী: ভারত নার্সারি প্রাইভেট লিমিটেড
• উৎপাদনকারী দেশ: ভারত
• প্যাকেটে ঘোষিত অঙ্কুরোদ্গম: ন্যূনতম ৭০%
• ভৌত বিশুদ্ধতা: ন্যূনতম ৯৮%
• জাতগত বিশুদ্ধতা: ন্যূনতম ৯৮%
সংরক্ষণ ও ব্যবহার
বপনের আগ পর্যন্ত প্যাকেট সিল করা অবস্থায় রাখুন। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী, ঘোষিত অঙ্কুরোদ্গমের হার বজায় রাখতে ১৮° সেলসিয়াসের নিচে তাপমাত্রা এবং ৫০%-এর নিচে আপেক্ষিক আর্দ্রতায় সংরক্ষণ করতে হবে। প্যাকেট খোলার পর যত দ্রুত সম্ভব বীজ ব্যবহার করুন।
বীজ থিরাম দিয়ে শোধন করা। শুধু বপনের জন্য ব্যবহার করুন; খাদ্য বা পশুখাদ্য হিসেবে ব্যবহার করবেন না।
ফলন ও গাছের বৃদ্ধি আবহাওয়া, মাটি, পরিচর্যা এবং চাষ ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল।
অর্ডার করুন